ভিয়েনা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

দেশে করোনায় একদিনে আক্রান্ত ১,১৪৬ জন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • ৯১ সময় দেখুন

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। শনাক্তের হার বেড়েছে দশমিক ৮১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল সাত জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ২০ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৬ জন। গতকাল ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৪০ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯০২ জন। শনাক্তের হার ৬ দশমিক ৩৭ শতাংশ।
আজ ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৭০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনায় একদিনে আক্রান্ত ১,১৪৬ জন

আপডেটের সময় ০৫:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২