ভিয়েনা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

দেশে করোনায় প্রাণ গেছে ৫১ জনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ১৪২ সময় দেখুন

ঢাকা: একদিনের ব্যবধানে করোনায় আবারো বাড়লো শনাক্ত ও মৃতের সংখ্যা। রবিবার দেশে করোনায় প্রাণ গেছে ৫১ জনের। আর নতুন শনাক্ত হয়েছে ১৮৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনার সংক্রমণ এখন নিম্নগতিতে, তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই। এই ধারা ধরে রাখতে অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবারও করোনায় ৫১ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে তিনজন বেশি। ২৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে এক হাজার আটশ’ ৭১ জন। অথচ শনিবার তা ছিলো এক হাজার তিনশ’ ২৭জন। নতুন তিন হাজার পাঁচশ’ ৮৬ জন সুস্থ হয়েছেন। দিনের হিসাব অনুযায়ী, শনাক্তের হার সাত দশমিক চার ছয়, সুস্থতার হার ৯৬ দশমিক ছয় তিন এবং মৃত্যুর হার এক দশমিক সাত ছয়। সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে ১৪ জন। খুলনায় ৯ ও সিলেটে ছয়জন মারা গেছেন। মৃতদের মধ্যে নারী ২৯ এবং পুরুষ ২২ জন।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে বলেছেন, করোনা নিয়ন্ত্রনে আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।

জুনিয়র কনসালট্যান্ট পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনা মোকাবেলায় বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে। অথচ বিশ্বের অনেক দেশ হিমশিম খেয়েছে। জানান, চলতি সেপ্টেম্বরে আরো দেড় কোটি ভ্যাকসিন আসবে দেশে । করোনা নিয়ন্ত্রণে আছে, এ নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন মন্ত্রী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ    

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনায় প্রাণ গেছে ৫১ জনের

আপডেটের সময় ০৭:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১