ভিয়েনা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

দেশের নারী ফুটবলারদের বিজয়ের মাসের প্রথম দিনেই বড় জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ১১৮ সময় দেখুন

আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে সাফ ফুটবলের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ

ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (১ ডিসেম্বর) ঢাকার কমলাপুর স্টেডিয়ামে সিঙ্গাপুর নারী দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতলো বাংলাদেশ নারী ফুটবল দল।

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে,বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। খেলার তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেয় বাংলাদেশ মহিলা ফুটবল দলের খেলোয়াড় আফিদা।

এর ঠিক ১৩ মিনিট পরই অর্থাৎ ম্যাচের ১৬তম মিনিটে ডিফেন্সে কাটিয়ে মারিয়া বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোল করেন। মারিয়া-তহুরার বোঝাপড়ায় কলসিন্দুরের ডুয়েল ম্যাজিক। তহুরার আলতো ছোঁয়ায় বল চলে যায় জালে। ২-০ লিড নিয়ে বাংলাদেশের মেয়েরা যায় বিরতিতে।

বিরতি থেকে এসেও বল পজিশনে এগিয়ে থাকে লাল সবুজের মেয়েরা। এই সময় খেলার ৬০ মিনিটে তহুরার গোলে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায়।

নারী ফুটবলের ফিফা র‌্যাঙ্কিয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। তবে মাঠের লড়াইয়ে দাপট দেখালো বেঙ্গল টাইগ্রেসরা। আগামী ৪ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে একই মাঠে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের নারী ফুটবলারদের বিজয়ের মাসের প্রথম দিনেই বড় জয়

আপডেটের সময় ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩