ভিয়েনা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ১৩৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। তাই এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশন টাইগ্রেসদের। আর সেখানে দুর্দান্ত শুরু করেছে জ্যোতি-ফারজানারা। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলের দাপটে থাইল্যান্ডের মেয়েদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে এদিন টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ডকে ১০০ রানও করতে দেয়নি বাংলাদেশ। দাপুটে বোলিংয়ে থামিয়ে দিয়েছে মাত্র ৮২ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। এরপর শুধু হতাশাই দেখে সফরকারীরা। বোলিং দিয়ে থাইল্যান্ডকে চেপে ধরেন রুমানা-নাহিদারা।

বোলিংয়ে সবাই দুর্দান্ত করেছেন। তিন ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। সমান ১১ রান দিয়ে দুটি করে নিয়েছেন নাহিদা ও সানজিদা। সোহেলিও নিয়েছেন ১৮ রানে দুটি উইকেট। সালমা খাতুন নিয়েছেন একটি।

থাইল্যান্ড মেয়েদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন পান্নিতা মায়া। ২২ বলে এই রান করেন তিনি। নাত্তাকান করেন ২০ রান ও সর্নারিন করেন ১০ রান। এ ছাড়া দুই অঙ্কের ঘর কেউ ছুঁতে পারেননি।

জবাব দিতে নেমে ৫০ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার শামিমা সুলতানা। তাঁর এই রানের মধ্যে ছিল ১০টি বাউন্ডারি। এ ছাড়াও ২৬ রান করেছেন আরেক ওপেনার ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানা করেছেন ১০ রান।

সংক্ষিপ্ত স্কোর :

থাইল্যান্ড নারী ক্রিকেট দল : ১৯.৪ ওভারে ৮২/১০

বাংলাদেশ নারী ক্রিকেট দল : ১১.৪ ওভারে ৮৮/১

ফল : ৯ উইকেটে জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেটের সময় ০৫:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২