ভিয়েনা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১০৬ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ এলপিজি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ই অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের সব এলপিজি গ্যাসের দোকান বন্ধ থাকবে।
গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কিন্তু বিইআরসি নির্ধারিত দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর মধ্যেই ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন বিক্রি বন্ধ রাখার এ ঘোষণা এলো।
ইবিটাইমস/এস এস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা !

আপডেটের সময় ১১:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬