ভিয়েনা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

দুঃশাসনের অবসানে সবাইকে জেগে ওঠার আহ্বান মির্জা ফখরুলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ১১৪ সময় দেখুন

ঢাকা: বর্তমান সরকারের দুঃশাসনের অবসানে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে কবি নজরুল ইসলাম এত বেশি প্রাসঙ্গিক যে, প্রায়ই তাঁর কথা মনে পড়ে, তাঁর কথা উচ্চারণ করতে ইচ্ছা করে। দুর্গম গিরি, কান্তার-মরু দুস্তর পারাপার—এটাই হচ্ছে মূলকথা। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে।’

ফখরুল বলেন, ‘দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়-অত্যাচার-নির্যাতন আজ সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বের হতে হবে। সবাইকে জেগে উঠে নিজেদেরকে মুক্ত করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া অন্তরীণ। তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত। গণতন্ত্রগামী ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা ঝুলছে। এই অবস্থার অবসান হতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যারা রাজনীতি করছি, তাদেরকে বেশি করে নজরুল পড়া উচিত’। বলেন, ‘নজরুলকে যদি আমরা সঠিকভাবে পড়ি, বোঝার চেষ্টা করি, অনুধাবন করি, তাহলে আমরা আমাদের নিজেদেরকে জানতে পারব, চিনতে পারব। আমরা অন্যের কাছে মাথা নত করে থাকব না।’

গবেষকদের কবি নজরুল ইসলামের সাহিত্যের ওপর আরও গবেষণা করার অনুরোধ জানান বিএনপি মহাসচিব।

কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় কবি মাহবুব হাসান, ফজলুল হক সৈকত, কবি জাকির আবু জাফর, রেজাবুদ্দৌলা চৌধুরী, শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুঃশাসনের অবসানে সবাইকে জেগে ওঠার আহ্বান মির্জা ফখরুলের

আপডেটের সময় ০৬:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২