ভিয়েনা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

দীর্ঘ বিরতির পর অস্ট্রিয়ান এয়ারলাইন্স তার তেল আবিব এবং তেহরানে ফ্লাইট পুনরায় চালু করছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১২৭ সময় দেখুন

অস্ট্রিয়ান এয়ারলাইন্স (AUA) ইসরায়েলের তেল আবিব এবং ইরানের তেহরানে ফ্লাইট সংযোগ পুনরায় চালু করছে

ভিয়েনা ডেস্কঃ সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অস্ট্রিয়ান এয়ারলাইন্স (AUA) তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে উক্ত বিমানবন্দর দুটিতে ফের পরিষেবা দেওয়া হবে। তবে,বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিকভাবে সাইটে ক্রুদের জন্য কোনও রাত্রিবাস থাকবে না।

উল্লেখ্য যে,ইরানের রাজধানী তেহরানে জুলাই এর শেষের দিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা বেড়ে গিয়েছিল। ফলে নিরাপত্তা জনিত কারনে AUA তেল আবিব ও তেহরান সহ
মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি গন্তব্যে তাদের ফ্লাইট বন্ধ রেখেছিল।

অবশ্য অস্ট্রিয়ান এয়ারলাইন্স গত ২৭ আগস্ট থেকে তার জর্ডানের আম্মান এবং ইরাকের ইরবিলের ফ্লাইট ইতিমধ্যেই আবার চালু করেছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দীর্ঘ বিরতির পর অস্ট্রিয়ান এয়ারলাইন্স তার তেল আবিব এবং তেহরানে ফ্লাইট পুনরায় চালু করছে

আপডেটের সময় ০৮:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪