ভিয়েনা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

দিল্লিতে ১ সেপ্টেম্বর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ৯২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী—প্রথম দফায় চালু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। দ্বিতীয় দফায় ৮ সেপ্টেম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুলবে স্কুল।

শুক্রবার (২৭ আগস্ট) ‘দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ-ডিডিএমএ’ বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে এ সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ডিডিএমএ সূত্রে জানা গেছে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া স্কুল খোলার বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করবেন। পঞ্চম শ্রেণি বা তার নিচের ক্লাস চালুর বিষয়ে পরবর্তী পর্যায়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে গত মার্চের মাঝামাঝি থেকে দিল্লির স্কুল-কলেজ বন্ধ করা হয়েছিল। এরপর দফায় দফায় লকডাউন এবং করোনা বিধিনিষেধের জেরে সেই মেয়াদ বাড়তে থাকে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিল্লিতে ১ সেপ্টেম্বর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেটের সময় ০৩:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১