ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ লালমোহনে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান লালমোহনে অপরিকল্পিত বাড়িঘরে বাধাগ্রস্ত পানি নিষ্কাশন, আমন আবাদে ভোগান্তি লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

দারুল উলুম লিল বানাত মহিলা মাদরাসায় সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩০৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের কলেজপাড়া আমতলা মোড়ে ফাউজে ইলাহী হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় দারুল উলুম লিল বানাত মহিলা মাদরাসার সেরা সাফল্য অর্জনকারী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় অত্র মাদরাসা থেকে দুজন ছাত্রী বোর্ড স্ট্যান্ড করার গৌরব অর্জন করেছে। তারা হলেন, দূসরী পঞ্চম শ্রেণির ছাত্রী আফিয়া ইসলাম ও আরুশী। এছাড়াও সায়মা, জাকিয়া, সুমাইয়া, মারিয়া ও তায়েবা এ গ্রেডে উত্তীর্ণ হয়ে কৃতিত্ব অর্জন করে।

রেজা নুর মির্জার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি রফিকুজ্জামান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বেবিস্ট্যান্ড মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি রুহুল আমিন রাজি, বিশেষ মেহমান ব্যবসায়ী ফরিদ আহমেদ, সাংবাদিক মাসুম ফেরদৌস এবং সাংবাদিক শফিকুজ্জামান খান মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এ কৃতিত্বকে আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এবং মাদরাসার সার্বিক উন্নয়নের জন্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দারুল উলুম লিল বানাত মহিলা মাদরাসায় সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেটের সময় ০২:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫