ভিয়েনা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

দক্ষ ডাক্তার ও নার্স নিতে আগ্রহী মালদ্বীপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ১১৮ সময় দেখুন

ডেস্ক: বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদ, বিশেষ করে ডাক্তার ও নার্স নিতে চায় মালদ্বীপ। এ ছাড়া মেডিক্যাল শিক্ষাসহ অন্যান্য বিষয়ে বিশেষায়িত শিক্ষা গ্রহণে বাংলাদেশের সহায়তা চেয়েছে দেশটি।

শনিবার (২৭ নভেম্বর) মালদ্বীপ সফররত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এ বিষয়ে আলাপ করেন মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গফুর। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মালদ্বীপ সফর করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালদ্বীপের পররাষ্ট্র সচিব কোভিডকালীন বাংলাদেশ কয়েক দফা যে সহায়তা করেছে তার জন্য ধন্যবাদ জানান। এ ছাড়া মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফাইসাল নাসিমের সম্প্রতি ঢাকা সফর ব্যবস্থাপনার জন্যও ধন্যবাদ জানান।

উভয় সচিব ভবিষ্যতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ বিষয়ে মাসুদ বিন মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

বাণিজ্য ও যোগাযোগ, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

মাসুদ বিন মোমেন বৈঠকে জানান, যুব সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান, যেমন- মেডিক্যাল কলেজ, নার্স প্রশিক্ষণ কেন্দ্র, ভোকেশনাল ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে।

এদিকে বৈঠকের আগে পররাষ্ট্র সচিব মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খালিলের সঙ্গেও দেখা করেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষ ডাক্তার ও নার্স নিতে আগ্রহী মালদ্বীপ

আপডেটের সময় ০৬:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১