ভিয়েনা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন স্টেডিয়ামে নারী খেলোয়াড়দের উত্ত্যক্তের প্রতিবাদ, ঝালকাঠিতে যুবক আটক লালমোহনে কৃতী ২০০ শিক্ষার্থী পেল সংবর্ধনা ইরান যুদ্ধে বিপুল গোলাবারুদ খরচ, সংকটে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড পে স্কেলের গেজেট ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর? গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান

তারেক রহমানকে অভিনন্দন জানালো নরেন্দ্র মোদি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নির্বাচনে জয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ের পর নরেন্দ্র মোদি তার অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা শেয়ার করেন।

বার্তায় মোদি বলেন, ‘বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।’

এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

বার্তায় তিনি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত সবসময় সমর্থন দিয়ে যাবে।’

মোদি আরও বলেন, ‘দ্বিপক্ষীয় বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং যৌথ উন্নয়ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তারেক রহমানকে অভিনন্দন জানালো নরেন্দ্র মোদি

আপডেটের সময় ০৯:২২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬