ভিয়েনা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

তরুণদের ‘জেগে ওঠার’ আহ্বান ফখরুলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ১৩৮ সময় দেখুন

ঢাকা: দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের জন্য তরুণদের ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তরুণদের আহ্বান জানাতে চাই, সামনে এগিয়ে আসুন। আর সময় নেই। এখন জেগে উঠতে হবে। দেশকে, দেশের মানুষকে বাঁচাতে হবে।’

শুক্রবার (২ জুলাই) বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

আলোচনায় ফখরুল বরেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইলে আন্দোলন, আন্দোলন, আন্দোলন ছাড়া বিকল্প নাই। এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই আন্দোলন দেশের মানুষের জন্য, জাতির জন্য’।

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জাতীয় কমিটির সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- দলের স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তরুণদের ‘জেগে ওঠার’ আহ্বান ফখরুলের

আপডেটের সময় ০৫:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১