ভিয়েনা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৪৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিলেন সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার নতুন সুযোগ এসেছে। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি।’

তিনি আরও বলেন, ‘এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।’
আসিফ জানান, তিনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাবেক এই উপদেষ্টা বলেন, তার সঙ্গে বড় কোনো রাজনৈতিক দলের সহায়তা, বিশাল কর্মী বাহিনী কিংবা পর্যাপ্ত অর্থ—কোনোটিই নেই। তাই জনগণের সমর্থনই তার প্রধান শক্তি। তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র অবলম্বন। আমার দায়বদ্ধতা থাকবে শুধুই আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী।’
তিনি আরও আহ্বান জানান, ‘এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

আপডেটের সময় ০৯:১৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫