ভিয়েনা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ঢাকা শহরে ভেসে আসি নাই : মির্জা আব্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৫৪ সময় দেখুন

মির্জা আব্বাস

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো কোনো দলের নেতারা উসকানি দিয়ে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে, বিএনপি সেই উসকানিতে পা দেবে না। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ঢাকা-৮ আসনে কেউ মব তৈরি করার চেষ্টা করলে জনগণ ছাড় দেবে না। এসময় তিনি প্রশ্ন করেন, আমি অপরাধ করেছি নির্বাচনে দাঁড়িয়ে?

তিনি আরও বলেন, আমি তো নির্বাচন আজকে থেকে করি না। এ পর্যন্ত পাঁচ-ছয়বার প্রতিদ্বন্দ্বিতা করেছি। এর আগেও বহু ঘটনা ঘটেছে, ওগুলাকে কোনো বিষয় মনে করি নাই। যারা একান্তই দুর্বল প্রার্থী, তারা সবল প্রার্থীর বিরুদ্ধে এসব কথা বলবেই।

বিএনপির এই নেতার আরও বলেন, ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই। যা ইচ্ছা তাই করে ফেলবে তা সম্ভব না। চেষ্টা করতে পারে, তবে এর দায়-দায়িত্ব তাদের বহন করতে হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা শহরে ভেসে আসি নাই : মির্জা আব্বাস

আপডেটের সময় ১২:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬