ভিয়েনা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ঢাকায় আসছে মেসিরা!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ১০৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলকে ঢাকায় আনার উদ্যোগ সাফল্যের মুখ দেখতে শুরু করছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে ঢাকায় পা রাখবে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তার দাবি, প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন বাকি। এ নিয়ে আলোচনা চলছে।

কাজী সালাউদ্দিন জানান, আর্জেন্টিনা জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক থাকলে জুনেই আসবে তারা। খেলা কোথায় হবে প্রশ্নে বাফুফের সভাপতি জানান, খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেওয়া হয়েছে, তারা যেন জরুরি ভিত্তিতে সব ঠিক করে দেয়। তারা রাজি হয়েছে।

আর্জেন্টিনা দলের প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি আরও জানান, কয়েকটি দেশের নাম দেওয়া হবে। সেগুলো নিয়ে কাজ করে একটি দেশ ঠিক করা হবে।

এদিকে আর্জেন্টিনা ফুটবল দলের ঢাকায় আসার বিষয়ে আগামী ১৮ জানুয়ারি দুপুরে প্রেস কনফারেন্স ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলনে লে আলবিসেলেস্তেদের ঢাকায় আসার বিষয়ে বিস্তারিত বাফুফের পক্ষ থেকে জানানো হবে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় আসছে মেসিরা!

আপডেটের সময় ০৭:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩