ভিয়েনা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন বাবার আদর্শে মাদ্রাজের খেটে-খাওয়া মানুষের পাশে সায়েম মালতিয়া লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লালমোহনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪ ইরানকে ট্রাম্পের নতুন হুমকি, বাড়ছে তেলের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকার আসনগুলোতে হেভিওয়েটদের মনোনয়নপত্র বৈধ, বাতিল হলো জারার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৩৩ সময় দেখুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ হেভিওয়েট প্রার্থীরা ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

তবে, ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। বাতিলের পর এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দেন তিনি।

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনেও মনোনয়নপত্রের বৈধতা পান।

অপরদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দাখিলকৃত তথ্যাদি ও হলফনামা পর্যালোচনা শেষে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ প্রার্থীদের যোগ্যতা ও অন্যান্য আইনগত দিক বিবেচনা করে ইশরাক হোসেনের প্রার্থিতা গ্রহণ করেন।

ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসনটিতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

ঢাকা-১৩ ও ঢাকা-৬ আসনে মনোনয়নপত্রে বৈধতা পান যথাক্রমে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ও জামায়াতের আব্দুল মান্নান।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি ছাড়াও জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী। এ আসনে বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ূমের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

তফশিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হবে রবিবার ( ৪ জানুয়ারি)।

ঢাকার বিভিন্ন আসনের জন্য মোট ২৩৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এগুলোর যাচাই-বাছাই চলছে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় এবং আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে।

হলফনামার তথ্য বিশ্লেষণ ও প্রার্থিতার যোগ্যতা বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ বা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকার আসনগুলোতে হেভিওয়েটদের মনোনয়নপত্র বৈধ, বাতিল হলো জারার

আপডেটের সময় ০৫:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬