ভিয়েনা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ৩৮৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১১৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একইসময়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।

এতে জানানো হয়, নতুন শনাক্ত ৪২৯ জন ডেঙ্গুরোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন; চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন; ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন; ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩০ জন; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৮ জন; খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ও ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ৩২২ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯ হাজার ৪০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে উল্লেখ করা হয়।

এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৮২ জনে পৌঁছেছে, এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ৩৮৬

আপডেটের সময় ০১:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫