ভিয়েনা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাম উপসর্গে মৃত্যু মোট ১১৪০ ডেঙ্গুতে আরও আট মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান আটক, তেল রেখে পালিয়ে যায় চালক কারামুক্ত হলেন শ্রমিকদল নেতা মোকলেস, ফুলের মালায় বরণ প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

ডেঙ্গুতে আরও আট মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দেখুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

ইবিটাইমস ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় দুইজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৭৬ জন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২১২ জন, বরিশাল বিভাগে ২০০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে শুরু করে। সেপ্টেম্বরে একক মাস হিসেবে রেকর্ড ৪৩ হাজার ৭৭৪ জন আক্রান্ত এবং ১৪৮ জন মারা যান।
ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
বর্ষা আহমেদ বৃষ্টি/ইবিটাইমস/এম আর  
জনপ্রিয়

হাম উপসর্গে মৃত্যু মোট ১১৪০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেঙ্গুতে আরও আট মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আপডেটের সময় ০১:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬