ভিয়েনা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

ডিপ্লোমা নার্সদের কোর্স ডিগ্রি হিসেবে স্বীকৃতির দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ১২৩ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্বতন্ত্র ডিগ্রি হিসেবে গণ্য করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যসহ বিভিন্ন প্রতিষ্টানের নার্সরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি জুয়েল মন্ডল,সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন,ডিপ্লোমা নার্সদের ডিগ্রি স্বীকৃতি না থাকায় পেশাগত জীবনে তারা নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমা নার্সিং কোর্সকে সম্মানজনক ডিগ্রি হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পেশাজীবী নার্সরা। তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিপ্লোমা নার্সদের কোর্স ডিগ্রি হিসেবে স্বীকৃতির দাবি

আপডেটের সময় ১১:৫৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫