ভিয়েনা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

টোকিও-ওসাকায় জরুরি অবস্থা ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ১৬৭ সময় দেখুন

টোকিও, জাপান: কোভিড-১৯’এর সংক্রমণ বেড়ে যাওয়ায়  শুক্রবার টোকিও, ওসাকা, হিওগো ও কিওতো জেলায় জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে জাপান সরকার । রোববার থেকে কার্যকর হবে এবং ১১ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

সরকার এই এলাকাসমূহের অ্যালকোহল খেতে পারা এবং কারাওকে’তে গাইতে পারা বার এবং রেস্তোরাঁসমূহ বন্ধ রাখার পরিকল্পনা করছে। সাবওয়ে এবং বাস সেবা বন্ধ থাকবে বা সংখ্যা কমানো হবে।

এদিকে, পশ্চিম জাপানের এহিমে জেলায় জরুরি অবস্থা জারি না থাকলেও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারা এলাকা হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তও নিয়েছে সরকার।

করোনার চলমান ঢেউ জাপানে মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে। এরইমধ্যে আক্রান্তের দিক থেকে রাজধানী টোকিওকে ছাড়িয়ে গেছে বাণিজ্যিক রাজধানী খ্যাত ওসাকা। ওসাকার পার্শ্ববর্তী প্রদেশ হিয়োগো এবং কিয়োটো।

জরুরি অবস্থা চলাকালে রেস্তোরাঁগুলো রাত আটটার মধ্যে বন্ধ এবং কারাওকে ও এলকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও স্পোর্টস এবং বিনোদনের যে কোনো ইভেন্ট বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে বারবার হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা এবং অপ্রয়োজনে বাইরে না বের হয়ে থাকতে প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী সুগা।

জাপান/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টোকিও-ওসাকায় জরুরি অবস্থা ঘোষণা

আপডেটের সময় ১০:১৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১