ভিয়েনা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ১১৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। নতুনদের সুযোগ দিতে এখনই সরে যাওয়ার সেরা সময় বলে জানিয়েছেন তিনি। এর আগে টেস্ট ক্রিকেটকে অবসর বলেছেন তিনি।

তিনি বলেন, ‘এই সিরিজ শেষে আমি টি-২০ থেকে অবসর নেব। এই সফরে আসার আগেই আমি এটা ঠিক করে রেখেছিলাম। আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এই সংস্করণ থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময়। সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দিতে চাই। পরের টি-২০ বিশ্বকাপের কথা যদি ভাবি আমার জন্য এটা কঠিন।’

মাহমুদউল্লাহ রিয়াদ ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন। এর আগে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ওই সিরিজে কামব্যাক করে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলেই অবসরের ঘোষণা দেন। এছাড়া টি-২০ ও ওয়ানডে দল থেকেও বাদ দেওয়া হয়েছিল তাকে। কামব্যাক করে ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ খেলেছেন।

বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। ওয়ানডে ফরম্যাটে হওয়া ওই আসরে খেলতে চান রিয়াদ। এরপর বিদায় বলে দিতে পারেন ওয়ানডে থেকেও। তিনি জাতীয় দলের হয়ে ৫০ টেস্টে ২৯১৪ রান করেছেন। ৪৩টি উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত ১৩৯ টি-২০ ম্যাচ খেলে ২৩৯৫ রান ও ৪০ উইকেট নিয়েছেন।

রিয়াদ জানিয়েছেন, তার টি-০২ ক্যারিয়ারের সবচেয়ে হতাশার মুহূর্ত ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হার এবং ক্যারিয়ারের সেরা মুহূর্ত নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। ওই জয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। রিয়াদ ১৮ বলে ৪৩ রান করেছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

আপডেটের সময় ০৪:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪