ভিয়েনা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৩ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইলঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) ও জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মালতিপাড়া দুলাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ফরহাদ ইকবালের কর্মী-সমর্থকদের অভিযোগ, সোমবার বিকেলে হুগড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় গেলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল সাংবাদিকদের বলেন,নির্বাচনী প্রচারণা করতে গেলে ১৫–২০ জনের একটি দল প্রথমে আমাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা আমাদের দুটি গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং ৭–৮ জনকে বিভিন্নভাবে আহত করে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে আমার কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিন মিয়া বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

আপডেটের সময় ০৮:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬