ভিয়েনা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাত্রাবাড়ী থানার ২ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল জামায়াত রাষ্ট্র অশান্ত করছে, সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খান শেরপুর সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালমোহনে শুদ্ধ বানান ও উচ্চারণের কর্মশালা অনুষ্ঠিত চিকিৎসাসেবায় অবহেলা-হয়রানি নয়, স্পিকারের কঠোর নির্দেশনা ব্রিকস সম্মেলন শেষে ভারত ছাড়লেন সি চিন পিং বাক-স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট

টাঙ্গাইল ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও খালা-ভাগনি নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহর ও ঘাটাইল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও খালা-ভাগনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের বটতলা এলাকায়, বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের সামনে শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—স্বাধীন ও ফাহিম। তারা টাঙ্গাইল পৌর শহরের ছোট কালীবাড়ি এলাকার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দুই যুবক। বটতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা খায়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের প্রস্তুতি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে বিকেলে ঘাটাইল উপজেলার আঠারোদানা এলাকায় একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী নিহত হন। তারা সম্পর্কে খালা-ভাগনি। নিহতরা হলেন—লাইলী বেগম (২৮) ও মদিনা আক্তার (১৮)। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, লাইলী বেগমকে সঙ্গে নিয়ে স্কুটিযোগে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মদিনা আক্তার। শুক্রবার বিকেলে ফেরার পথে সামনে থাকা একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তারা মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পৃথক এ দুই দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে টাঙ্গাইল জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

যাত্রাবাড়ী থানার ২ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও খালা-ভাগনি নিহত

আপডেটের সময় ০১:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬