ভিয়েনা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে পাহাড়ি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ ভিয়েনায় অরাজনৈতিক সংগঠন “অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি”র আত্মপ্রকাশ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৯০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সোমবার (৫ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. পনির আহম্মেদ, মো. রায়হান মিয়া, মো. নাজমুল হাসান নাঈম, মো. আহাদুল্লাহ, রফিজ উদ্দিন, মো. মালেক, মো. ইসহাক আলী, আনন্দ সাহা, আবুল হোসেন, মো. মোফাজ্জল হোসেন ও খোরশেদ আলী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা টাঙ্গাইল সদর, মির্জাপুর, সখীপুর, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও নাগরপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে কাজ করছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নেপালে পাহাড়ি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

আপডেটের সময় ১২:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬