ভিয়েনা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বৈরাচার ফেরার পথ তৈরি হলে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: তারেক রহমান দেলদুয়ারে গৃহবধূকে গণধর্ষণ, ৬ আসামির যাবজ্জীবন গাজীপুরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক যুবক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় ভিয়েনা, বাড়ছে পর্যটন ১৮ বছরেও বেতন-ভাতা পাননি চাঁদ আলী, ঋণে চলছে সংসার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়ার গুঞ্জন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৬৬ সময় দেখুন

জিহাদ হোসেন আসিফ

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসিফ টাঙ্গাইল সদর উপজেলার চর পাতুলী-কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির জন্য পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে তিনি সেখান থেকে চলে আসেন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি থানায় যোগাযোগ করেন।

এরপর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা গাড়াইল আন্ডারপাস এলাকায় একটি ডোবার পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আসিফ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

স্বৈরাচার ফেরার পথ তৈরি হলে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬