ভিয়েনা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় ১০ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : রাজস্ব বাজেটের আওতায় ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার ১০টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ৩৩৩ দশমিক ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের উৎপাদন বৃদ্ধি,জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে এ পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
পোনা অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন,পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাসান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় ১০ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

আপডেটের সময় ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬