ভিয়েনা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৩৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মিঠু হোসেন (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাড়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

মিঠু হোসন ওই এলাকার কেরামত শাহা’র ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় ভ্যানচালক মিঠু হোসেন নিজ বসতঘরের বেড়ার টিন মেরামত করছিলেন। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, হাসপাতালে পৌছানোর আগেই মিঠু হোসেনের মৃত্যু হয়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে বলে জানান তিনি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

আপডেটের সময় ০৮:৩৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫