ভিয়েনা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী ১ জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা আট দফা না মানলে এক দফা হবে: শফিকুর রহমান চরফ্যাশনের ৬৩ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা ও সম্মাননা মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি’ : ডা. শফিকুর রহমান লালমোহনে সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট

ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৪৭ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিয়াকত আলী, এইড’র প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম পলাশ।
দেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও মানুষ পানিতে ডুবে প্রাণ হারায় জানিয়ে বক্তারা শিশুকাল থেকেই সাঁতার শেখানো এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাঁতার শিক্ষার ব্যবস্থা চালু এবং নিরাপদ জলাশয় ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

আপডেটের সময় ১২:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬