ভিয়েনা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৯৪ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটি থেকে পদত্যাগ করেছে ৩ নেতা। শনিবার বিকেলে শহরের পায়রা চত্বরে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ শেষে তারা সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন। তারা হলেন-জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নব-গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ও যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ।

এর আগে শনিবার বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ, শিমুল, সিপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করে আসলেও সম্প্রতি ঘোষিত ছাত্রদলের কমিটিতে নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। যাদের কমিটিতে রাখা হয়েছে তাদেরও যোগ্য পদ দেওয়া হয়নি। তাই সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি করার আহ্বান জানান তারা।
বিক্ষোভ শেষে নব-গঠিত কমিটির নেতা বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম ও সাইদুর রহমান শাহেদ পদত্যাগ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ

আপডেটের সময় ০৩:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬