ভিয়েনা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ঝালকাঠিতে শুরু হয়েছে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ১৭৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষ্যে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বুধবার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন-এমপি ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে বঙ্গমাতা ফজিলাতুন নেছা বালিকা বিভাগে কীর্ত্তিপাশা ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে গাবখান ধানসিড়ি ইউনিয়নকে পরাজিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক, উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদার প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জেলা ক্রীড়া সংস্থা সহযোগীতায় এর আয়োজন করেছে। দেশ ব্যাপি ফুটবলের প্রসারের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

প্রধান অথিতির বক্তবে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন,বাংলাদেশ এক সময় ফুটবল সমৃদ্ধ দেশ ছিল। সাম্প্রতিক সময়ে ফুটবলকে পিছে ফেলে ক্রিকেট আন্তর্জাতিকভাবে উঠে এসেছে। দেশ ব্যাপি হারানো ফুটবলকে ফিরিয়ে আনার জন্য সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছে। আমাদের দেশের যুব সমাজকে নেশার ছোবল থেকে আত্মরক্ষা করার জন্য খেলাধুলার বিকল্প নেই। সরকার খেলাধুলার পাশাপাশি এ কারনে শিল্প-সাংকৃতি কর্মকান্ডেরে উপর বিভিন্নমুখী পরিকল্পনা নিয়েছেন।

বাধন রায়/ইবি টাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে শুরু হয়েছে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আপডেটের সময় ০৫:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১