ভিয়েনা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ১০০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা অনুর্ধ-১৭ জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভাসহ ৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্ভোধন করেছেন। উদ্ভোধনী ম্যাচে কাঠালিয়া সাডেন ডেথ গোলের মাধ্যমে নলছিটি উপজেলাকে ২-১ গোলে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে গোলশূণ্যভাবে শেষ হয় এবং ট্রাইবেকারেও খেলা নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথ পদ্ধতি গ্রহণ করা হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, প্যানেল মেয়র তরুন কর্মকার, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু ও জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইনসহ বিভিন্ন সরকারি পর্যায়ের কর্মকর্তা ও ফুটবল দর্শক উপস্থিত ছিলেন।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

আপডেটের সময় ০৯:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩