ভিয়েনা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রীর উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টেস্টে ৭ হাজার রানের মাইলফলকের সামনে মুশফিক, প্রয়োজন আর ৪৩ রান এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন দিন ৩১ অক্টোবর

ঝালকাঠিতে জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রাথমিকভাবে স্থান নির্বাচন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ২০০ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখার জন্য প্রত্যেক জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ অথবা ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভের পাশে দর্শনীয় স্থানে স্তম্ভ নির্মাণের জায়গা নির্ধারণ করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে।

নূন্যতম ১৭০০ বর্গফুটের আয়তনের মধ্যে এই স্তম্ভ নির্মাণ করার জন্য বলা হয়েছে। স্থানীয়ভাবে নির্ধারিত স্থানে বেচমেন্ট তৈরি করতে হবে এবং কেন্দ্রীয়ভাবে স্মৃতিস্তম্ভ পাঠানো হবে। সেটি তার উপরে প্রতিস্থাপন করতে হবে। ঝালকাঠি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ উপলক্ষ্যে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও গণপূর্ত বিভাগ, এলজিইডি বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও ঝালকাঠির সিটি পার্কের শহিদ মিনারের দুটির মধ্যে যেকোন একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে নিরাপত্তার জন্য মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশের স্থানটি অধিকতর গুরুত্ব দেয়া হয়েছে।

সোমবার সকাল ১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অন্তরা হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমানুল্লাহ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রাথমিকভাবে স্থান নির্বাচন

আপডেটের সময় ০১:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫