ভিয়েনা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

জুমাতুল বিদা পালন, করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • ১৬০ সময় দেখুন

ঢাকাঃ যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করেছেন।

দিনটি উপলক্ষে বিপুল সংখ্যক মুসল্লি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন।

শুক্রবার (৭ মে) রমজানের শেষ জুমায় দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন লাখো মুসল্লি।

জুমাতুল বিদা উপলক্ষ্যে সকাল থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের অন্যান্য মসজিদে ভিড় বাড়তে থাকে ধর্মপ্রাণ মুসল্লিদের। নামাজের আগ মুহূর্তে মসজিদ পরিপূর্ণ হয়ে ওঠে।

শুক্রবার খুতবায় বিদায় জানানো হয় আত্মশুদ্ধি ও সংযমের এ মাসকে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লীরা। পাশাপাশি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুমাতুল বিদা পালন, করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত

আপডেটের সময় ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১