ভিয়েনা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে চান না জাস্টিন ট্রডো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ১০১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এই বছরের জি-২০ সম্মেলনে ভ্লাদিমির পুতিনকে দেখতে চান না তিনি। ট্রুডো বলেন, তিনি এ বছরের সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে তার অভিমত জানিয়েছেন।

তিনি বলেন, পুতিনের উপস্থিতি ‘আমাদের জন্য ‘ভিন্নতর কঠিন জটিলতা তৈরি করবে এবং এটি জি-২০ জন্য ফলপ্রসু হবে না।’ অটোয়ায় সাংবাদিকদের বলেন, কানাডাসহ অনেক দেশের জন্য এটি একটি বড় সমস্যা হবে।

তার মতে, জি-২০ শীর্ষ সম্মেলনের লক্ষ্য হচ্ছে ‘আমরা কীভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা এবং প্রবৃদ্ধি জোরদার করবো এর উপায় নির্ধারণ করা। ট্রুডো বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বের সকলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যহত হয়েছে এবং আমরা কীভাবে ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটকে মোকাবেলা করবো রাশিয়া সেই গঠনমূলক আলোচনার অংশীদার হতে পারে না।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে চান না জাস্টিন ট্রডো

আপডেটের সময় ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২