ভিয়েনা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলেও নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা হরমুজ প্রণালীর কাছে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন : ইরান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নাগরপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে পলাতক সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপ টাঙ্গাইলে ১০ ঘোড়া জবাই, ৭টির মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা অষ্ট্রিয়ার গ্রাজে “গ্রিট অ্যান্ড মিট” অনুষ্ঠিত নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’থাকবে না : রাষ্ট্রপতি

জার্মানি থেকে প্রায় ৫,০০০ সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৮৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জার্মানি থেকে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আগামী এক বছরের মধ্যে এই প্রত্যাহার সম্পন্ন করা হবে বলে শুক্রবার পেন্টাগন জানিয়েছে।

খবর এএফপি’র।

ন্যাটো মিত্র জার্মানির সঙ্গে চলমান বিরোধের জেরে চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটি থেকে সেনা সরিয়ে নেওয়ার হুমকি দেন। সেই প্রেক্ষাপটেই এই ঘোষণা এল।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সের সঙ্গে ইরান ইস্যুতে মতবিরোধের জেরেই মূলত এই উত্তেজনা তৈরি হয়।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করছি আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রত্যাহার সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মাঠপর্যায়ে প্রয়োজনীয়তা ও বর্তমান পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় এটি কার্যকর করা হচ্ছে।’

জার্মানির চ্যান্সেলর মেৎর্স সোমবার বলেন, ইরান আলোচনা টেবিলে যুক্তরাষ্ট্রকে ‘হেয়’ করছে। এরপরই তিনি ট্রাম্পের রোষোনলে পড়েন।

মঙ্গলবার ট্রাম্প বলেন, মেৎর্স মনে করেন ‘ইরানের পারমাণবিক অস্ত্র রাখা ঠিক আছে। তিনি আসলে কী বলছেন তা নিজেই জানেন না’।

বুধবার ট্রাম্প জানান, জার্মানিতে মার্কিন সেনা কমানোর বিষয়টি ‘পর্যালোচনা’ করা হচ্ছে এবং খুব শিগগিরই তিনি সিদ্ধান্ত নেবেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলেও নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানি থেকে প্রায় ৫,০০০ সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

আপডেটের সময় ১২:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬