ভিয়েনা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

জার্মানিতে করোনার নতুন সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ১০৫ সময় দেখুন

আজ একদিনেই আক্রান্ত শনাক্ত ৮,৩২৪ জন এবং মৃত্যুবরণ ২২ জনের

ইউরোপ ডেস্কঃ জার্মানি থেকে সংবাদ মাধ্যম জানিয়েছেন জার্মানিতে করোনার নতুন সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।জার্মানির করোনার পরিসংখ্যান সংরক্ষণ সংস্থা রবার্ট কোখ ইনস্টিটিউট (RKI) জানিয়েছেন গতকাল ১৭ আগস্ট সকাল থেকে আজ ১৮ আগস্ট পর্যন্ত জার্মানিতে মাত্র ২৪ ঘন্টায় ৮,৩২৪ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন এবং নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সংস্থাটি আরও জানিয়েছেন, গতকাল শনাক্ত হয়েছিল ৪,৪৪০ জন। মাত্র একদিনের ব্যবধানেই সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে জার্মানির সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ও দেশের নীতিনির্ধারকরা।গত ২১ মে পর করোনার পুনরায় আজ করোনার সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত নিবন্ধিত হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছেন, বর্তমানে জার্মানিতে প্রতি ১,০০,০০০ লাখ জনপদে সংক্রমণ শনাক্ত ৪০,৮ জন। ফলে মূলত সমগ্র জার্মানিই এখন করোনার সংক্রমণের ঝুঁকিপূর্ণ অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। সংস্থাটির গত সাত দিনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে জার্মানিতে করোনার নতুন সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এটি এখন এক লাখ জনপদে ৪০ সূচক বা  চিহ্নের উপরে – ৪০,৮ এ পৌঁছিয়াছে। গতকাল এই মান ছিল ৩৭,৪ ।গত সপ্তাহে এই মান ছিল ২৫,১ ।

ক্রমাগত এই বৃদ্ধির ফলে দেশের নীতিনির্ধারকরা এখন সংক্রমণের বিস্তার রোধে কি ধরনের ব্যবস্থা নেয়া যায়, তা নিয়ে শীঘ্রই আলোচনায় বসছেন। উদাহরণস্বরূপ, ফেডারেল ইমার্জেন্সি ব্রেকের অংশ হিসাবে যা জুনের শেষে মেয়াদ শেষ হয়ে গেছে।  ভবিষ্যতে, হাসপাতালে ভর্তির মতো অন্যান্য মানগুলি আরও বেশি পরিমাণে বিবেচনায় নেওয়া উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে জার্মানিতে করোনার সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে মৃত্যুবরণও বাড়ছে। রবার্ট কোখ ইনস্টিটিউটের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় জার্মানিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২২ জন। ঠিক এক সপ্তাহ পূর্বে যেখানে করোনায় মৃত্যু ছিল ১ জন। জার্মানিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯১ হাজার ৯২১ জন। সংস্থাটি আরও জানিয়েছেন জার্মানিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৮,৩৫,৩৭৫ জন এবং করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৩৬,৮৭,৬০০ জন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানিতে করোনার নতুন সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধি

আপডেটের সময় ১২:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১