ভিয়েনা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

জাতির সঙ্গে মশকরা করবেন না: সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রসঙ্গে হাইকোর্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ১১৩ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে এক টেবিলে তাদের খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে ‘মশকরা’ হিসেবে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ বিষয়ে বলেন, ‘জাতির সঙ্গে মশকরা করবেন না। ধরে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসাতে পারেন না।’

দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং ডিবির হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে দায়ের করা এক রিটের শুনানিতে হাইকোর্ট এ কথা বলেন। আদালত বলেন, ‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা করবেন না। যাকে নেন ধরে, একটি খাবার টেবিলে বসিয়ে দেন।’

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আবেদনকারী হয়ে সোমবার রিটটি দায়ের করেন। তারা হলেন মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।

রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী অনীক আর হক বলেন, রিটে আন্দোলনকারীদের ওপর যাতে গুলি না চালানো হয় এবং যে ৬ সমন্বয়ককে আটকে রাখা হয়েছে, তাদের এখনই ছেড়ে দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী আদালতকে বলেন, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা দিতে হেফাজতে নেওয়া হয়েছে। টিভিতে দেখানো হয়েছে তাদের লাঞ্চ (দুপুরের খাবার) করানো হচ্ছে। তারা ডিবি কার্যালয়ে কাটা চামচ দিয়ে খাচ্ছেন এই ছবি প্রকাশ হয়েছে।

প্রসঙ্গত, নিরাপত্তা ঝুঁকির কথা বলে শুক্রবার কোটা আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরের দিন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতির সঙ্গে মশকরা করবেন না: সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রসঙ্গে হাইকোর্ট

আপডেটের সময় ০৬:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪