ভিয়েনা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হাত ! হাত উঁচিয়ে বললেন পলক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫০ সময় দেখুন
ইবিটাইমস ডেস্কঃ আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।
প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন মহামান্য আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে প্রতিবেদন না আসায় নতুন তারিখ দেন আদালত। এদিন পলককে আদালতে হাজির করা হলেও বিচারকের এজলাসে তোলা হয়নি। রাখা হয়  ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়।
আদালতের কার্যক্রম শেষে প্রিজনভ্যানে নেওয়ার সময় হাতকড়া পরা হাত উঁচিয়ে পলক বলেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত।’ এরপর তাকে বহনকারী প্রিজনভ্যান আদালত প্রাঙ্গণ ছেড়ে যায়।
বর্ষা আহমেদ বৃষ্টি/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হাত ! হাত উঁচিয়ে বললেন পলক

আপডেটের সময় ০৩:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬