ভিয়েনা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ছুরি মেরে ব্রিটিশ এমপিকে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ১২২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) স্যার ডেভিড অ্যামেস তার সংসদীয় এলাকায় একটি মিটিং চলাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। লন্ডন থেকে পূর্ব দিকে লে-অন-সি এলাকায় একটি গির্জায় তার ওপর হামলা হয়।

হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে তারা একটি ছুরি উদ্ধার করেছে এবং এই ঘটনার সঙ্গে তারা আর কাউকে খুঁজছে না।

অ্যামেস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির হয়ে গত চার দশক ধরে এমপির দায়িত্ব পালন করছিলেন। তার বয়স হয়েছিল ৬৯। যখন তার ওপর হামলা চালানো হয় তখন তিনি তার নিজের নির্বাচনী এলাকার অফিসে মিটিং করছিলেন। এই অফিসে ভোটাররা এসে এমপির সঙ্গে দেখা করতে পারেন এবং বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করতে পারেন।

পুলিশ বলছে, দুপুর ১২টার পর তারা এই আক্রমণের খবর পান এবং সেখানে ছুটে গিয়ে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। জরুরি বিভাগের কর্মীরা তাকে চিকিৎসা দেয়, কিন্তু ঘটনাস্থলেই তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ‘তিনি (স্যারডেভিড অ্যামেস) একজন মহান ব্যক্তি, একজন ভালো বন্ধু এবং একজন দারুণ এমপি। তার গণতান্ত্রিক ভূমিকা পালন করার সময় তাকে হত্যা করা হয়েছে।’

ব্রিটেনে গত পাঁচ বছরে ডেভিড অ্যামেসসহ দুজন এমপি হামলায় নিহত হলেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছুরি মেরে ব্রিটিশ এমপিকে হত্যা

আপডেটের সময় ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১