ভিয়েনা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চীনের সিনোফার্মার দেড় কোটি টিকা কিনবে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ১২৫ সময় দেখুন

ঢাকা: দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে চীনের সিনোফার্মা ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আগের চেয়েও কম দামে করোনার দেড় কোটি টিকা (ভ্যাকসিন) কেনা হচ্ছে। এ বিষয়ক একটি ক্রয় প্রস্তাব বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি অনুমোদন করেছে।

বৈঠকশেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনলাইন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘চীনের সিনোফার্মা ইন্টারন্যাশনাল কোম্পানি আগের চুক্তির তুলনায় আরও কম দামে বাংলাদেশকে টিকা সরবরাহ করবে।’

মন্ত্রী বলেন, কিছু তথ্য রাষ্ট্রীয় স্বার্থে গোপন রাখা হয়। তাই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।

অনলাইন প্রেস ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর সিনোফার্মা ইন্টারন্যাশনাল কোম্পানির নিকট থেকে টিকা ক্রয় করবে।

তিনি বলেন, চীনের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি টিকার। এর মধ্যে ২০ লাখ উপহার হিসেবে এসেছে। বাকি থাকছে ১ কোটি ৩০ লাখ। চীন পরে নতুন করে ২০ লাখ টিকা দিতে রাজি হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনের সিনোফার্মার দেড় কোটি টিকা কিনবে বাংলাদেশ

আপডেটের সময় ০৫:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১