ভিয়েনা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

চরফ্যাসনে বিদ্যুতায়িত হয়ে টমটম চালকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৯৬ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে টমটম গাড়ি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাহাদ (২২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে মো. শাকিল নামে আরও একজন আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড খাসবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. রাহাদ ওই এলাকার মো. ফারুকের ছেলে। আহত শাকিল একই ওয়ার্ডের মাহে আলমের ছেলে। 
রাহাদের মামা আব্দুল জানান, মঙ্গলবার 

সকালে রাহাদ বাড়ির পাশে খাসবাড়ি হালটের মাথায় বৈদ্যুতিক পাম্পের সাহায্যে নিজের টমটম গাড়িটি পরিষ্কার করছিলেন। এসময় বৈদ্যুতিক তার গাড়ির সাথে লেগে পুরো গাড়িটি বিদ্যুতায়িত হয়ে যায়। রাহাদ গাড়িতে হাত দেয়া মাত্রই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।রাহাদকে উদ্ধার করতে গিয়ে তার বেয়াই শাকিলও গুরুতর আহত হন। তাদের দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাহাদকে মৃত ঘোষণা করেন। আর শাকিল চিকিৎসাধীন রয়েছেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে বিদ্যুতায়িত হয়ে টমটম চালকের মৃত্যু

আপডেটের সময় ১০:১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫