ভিয়েনা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ১১৬ সময় দেখুন

ঢাকা: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও পাশের অঞ্চলে অবস্থান করে শক্তিশালী হয়ে ক্রমশই উত্তর-পশ্চিম ভারতের উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে প্রভাবে বাংলাদেশের উপকূলজুড়ে বৃষ্টিপাত হচ্ছে।

সোমবার বিকেল ৪টার দিকে পটুয়াখালী আবহাওয়া অফিসের তথ্যে পায়রা সমুদ্রবন্দর থেকে অশনির দূরত্ব প্রায় হাজার কিলোমিটার। ফলে গোটা উপকূলজুড়ে বৈরী আবহাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত চলমান রয়েছে। আগামী আরও দুদিন হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির ভারতের উড়িষ্যায় আঘাত হানার সম্ভাবনা অনেক বেশি। এর ফলে এ অঞ্চলের উপকূলে এর মৃদু প্রভাব পড়তে পারে।

সোমবার ভোর রাত থেকে বিকেল ৬টা পর্যন্ত ৪১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুদিন টানা বৃষ্টিপাতের পর জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাও রয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে।

আবহাওয়া অফিস আরও জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে নিকটবর্তী এলাকার সাগর বিক্ষুব্ধ রয়েছে। তাই পায়রা সমুদ্রবন্দরসহ সব কটি সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব নৌযান ও মাছ ধরার ট্রলার নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি

আপডেটের সময় ০৭:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২