ভিয়েনা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

শেষ মুহূর্তের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১১৯ সময় দেখুন

বিশ্বকাপের ‘এল’ গ্রুপে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ঘানা। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকে দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ছিল ০-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় ঘানা। চোটে পড়েন দলের প্রথম পছন্দের গোলরক্ষক লরেন্স আতি-জিগি। ফলে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় বেঞ্জামিন আসারেকে।

ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকি গোল করে ঘানাকে এগিয়ে দেন। সেই গোলের আর শোধ করতে পারেনি পানামা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে ঘানা। মাত্র গত এপ্রিলে দলের দায়িত্ব নেওয়া কোচ কার্লোস কুইরোজ আনন্দে মাঠে ছুটে যান। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের উদ্‌যাপনে উৎসবের আবহ তৈরি হয় স্টেডিয়ামে।

অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের চারটি ম্যাচের সবকটিতেই হারল পানামা।

এই জয়ে ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের সমান ৩ পয়েন্ট অর্জন করেছে ঘানা। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানো ইংল্যান্ড রয়েছে শীর্ষে। অন্যদিকে, পানামা ও ক্রোয়েশিয়া যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেষ মুহূর্তের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা

আপডেটের সময় ০৭:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬