ভিয়েনা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ঘাজনফারের স্পিন তোপে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ২২৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজ-তাসকিনের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ৩৫ রানে ৪ উইকেট থেকে ২৩৫ রান করেছে তারা। ২ বল থাকতে অলআউট হয়েছে। জবাব দিতে মিডল অর্ডারে আফগান স্পিনার আল্লাহ ঘাজনফারের তোপে ধসে গেছে বাংলাদেশ। ১৪৩ রানে অলআউট হয়ে হেরেছে ৯২ রানের বড় ব্যবধানে।

টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। স্পিন তীর্থে পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের তোপে ৩৫ রানে ৪ উইকেট হারায় তারা। জুটির আভাস দিলেও ৭১ রানে পড়ে পঞ্চম উইকেট। ওই বিপর্যয় কাটিয়ে মোহাম্মদ নবী ও হাসমতউল্লাহ শাহেদির ব্যাটে ভালো রান পায় তারা।

জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতে ওপেনার তানজিদ তামিমকে হারালেও সৌম্য সরকার ও নাজমুল শান্ত জুটি দেন। ১২০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ২৩ রান যোগ হতেই অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে নাজমুল শান্ত সর্বোচ্চ ৪৭ রান করেছেন। সৌম্য সরকার ৩৩ রান করেন। মেহেদী মিরাজের ব্যাট থেকে ২৮ রান এসেছে।

এর আগে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ ও মোহাম্মদ নবী ১০৪ রানের জুটি গড়েন। হাসমত ৯২ বলে ৫২ রান করেন। নবী খেলেন ৭৯ বলে ৮৪ রানের ঝকঝকে ইনিংস। এছাড়া নাঙ্গেয়ালিয়া করোটি ২৮ বলে ২৭ রান যোগ করেন।

আফগানদের ১০ উইকেটের ৯টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এর মধ্যে কাটারে ধার ফেরা মুস্তাফিজ ১০ ওভারে ৫৮ ও তাসকিন আহমেদ ১০ ওভারে ৫৩ রান দিয়ে চারটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন অভিষেক হওয়া স্পিনার আল্লাহ ঘাজানফার। ১৮ বছর বয়সী ডানহাতি স্পিনার মাত্র ৬.৩ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। রশিদ খান নিয়েছেন ২ উইকেট।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘাজনফারের স্পিন তোপে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

আপডেটের সময় ০৭:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪