ভিয়েনা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ১৫৯ বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কৃষক নাজিম আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবি-ইয়োমিকাতার সমঝোতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন।
সোমবার সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
বাটাজোর বাজারের পাশ দিয়ে বহমান খালটি স্থানীয়ভাবে  ‘বাটাজোর’ খাল নামে পরিচিত। এটি বাজারের পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে মিশে মিয়ারচর নদীতে গিয়ে পড়েছে।
এসময় খালের এক পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছা জানান।
সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী গাছের চারাটি রোপণ করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা লাগান।

কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ করলেই কাজ শেষ হবে না। আজ আড়াই হাজার গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের যত্ন নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।’
বৃক্ষরোপণ শেষে দোয়া  ও মোনাজাত করা হয়।
এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানস্থলে যান। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।
গৌরনদীর কর্মসূচি শেষ করে তারেক রহমান বরিশাল শহরের উদ্দেশে সড়কপথে রওনা হবেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

আপডেটের সময় ০৮:৫৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬