ভিয়েনা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

গুগল ও ফেসবুকের ওপর কর বসিয়েছে অস্ট্রেলিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১৯৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: গুগল ও ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমে প্রকাশিত সংবাদের ওপর কর আরোপ করে একটি আইন পাশ করেছে অস্ট্রেলিয়ার আইনসভা।

আইনটিতে অনলাইন মিডিয়ায় প্রকাশিত সংবাদের জন্য প্ল্যাটফরমগুলোকে নির্দিষ্ট অর্থ দিতে হবে। সারাবিশ্বে এ সংক্রান্ত এটাই প্রথম আইন। আইনটি পাশের প্রক্রিয়া শুরুর পরপরই প্রতিবাদ জানায় টেক জায়ান্ট গুগল ও ফেসবুক। অস্ট্রেলিয়া সরকারের সাথে দ্বন্দ্বের জেরে বেশ কিছু দিন অস্ট্রেলিয়ায় দেশটির সকল সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে ফেসবুক কর্তৃপক্ষ।

এদিকে, অস্ট্রেলিয়ার কনজুমার অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংবাদ প্রচারে অনলাইন প্ল্যাটফরমগুলোর একচেটিয়া প্রাধান্য থেকে মূল সংবাদ প্রকাশকদের বাঁচাতেই এই আইন করা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে গুগল ও ফেসবুক। তারা বলছে, একচেটিয়া প্রাধান্য নয়, বরং মানুষকে সংবাদ খুঁজে পেতে সাহায্য করছে অনলাইন প্ল্যাটফরমগুলো। আইন সংশোধনে বেশ কয়েক দফায় অস্ট্রেলিয়া সরকারের সাথে দেন দরবারও চলে টেক জায়ান্ট দু’টির।

আন্তর্জাতিক ডেস্ক/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গুগল ও ফেসবুকের ওপর কর বসিয়েছে অস্ট্রেলিয়া

আপডেটের সময় ০৫:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১