ভিয়েনা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

‘গরু চোর সন্দেহ’ গণপিটুনিতে নিহত ১, আহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ১২৩ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে‌‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে রাশেদ শেখ (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও রাজেদুল ইসলাম ও বজলুর রহমান বটু নামের আরো ২জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২সেপ্টম্বর) সকালে উপজেলার এসবিকে ইউপির ভালাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ শেখ উপজেলার ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। আহতরা হলেন রাশেদ শেখের আপন ভাই রাজেদুল শেখ ও বজলুর রহমান বটু একই গ্রামের মৃত আনছার শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ভোর রাতে ভালাইপুর গ্রামের আব্দুল রাজ্জাকের গোয়াল থেকে বাছুরসহ গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন তিনজন চোর।

এসময় ঐ গ্রামের তহিদুল ইসলাম তাদেরকে দেখে চিনে ফেলে বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আহত তহিদুলের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে একই গ্রামের বজলু রহমান বটু কসাই, তার ভাতিজা রাজদুল শেখ ও রাশেদ শেখকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়।

সকাল ১১ টায় দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন বলেন, গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘গরু চোর সন্দেহ’ গণপিটুনিতে নিহত ১, আহত ২

আপডেটের সময় ০২:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪