ভিয়েনা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী ১ জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা আট দফা না মানলে এক দফা হবে: শফিকুর রহমান চরফ্যাশনের ৬৩ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা ও সম্মাননা মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি’ : ডা. শফিকুর রহমান

খাটের নিচে জেলে পুনর্বাসনের চাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ৩৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকার জসিম সর্দারের বসতঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। চাল উদ্ধারের কথা শুনে ঘর মালিক জসিম সর্দার পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত এসব চাল উপজেলা মৎস্য অফিসের জিম্মায় রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলেদের খাদ্য সহায়তার ৩০ কেজি ওজনের ২৪ বস্তা এবং ৫০ কেজি ওজনের ৯ বস্তা মোট ১১৭০ কেজি চাল উদ্ধার করা হয়। চালগুলো মূলত অবৈধভাবে মজুদ করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। জেলেদের চাল বিক্রি বা মজুদ করার সুযোগ নেই এবং কারো কাছে এত চাল থাকার কথা নয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খাটের নিচে জেলে পুনর্বাসনের চাল

আপডেটের সময় ০৩:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬