ভিয়েনা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

কুমিল্লার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ত্রাণ কার্যক্রম অব্যাহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৫ সময় দেখুন

হোমনা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং বীর মুক্তিযোদ্ধা আবু মুছা ফাউন্ডেশন ও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সার্বিক সহযোগিতায় এই ত্রাণ বিতরণ চলছে

ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সভাপতি মামুন হাসান ও কুমিল্লার হোমনা উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ মামুন ভুঁইয়া ও সুমনের দিক নির্দেশনায় জেলার একাধিক উপজেলায় বরাবরের মতো আজও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য যে,ভারতের ত্রিপুরার উজানের পাহাড়ি ঢলে কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে হোমনা,চান্দিনা ও মেঘনা উপজেলা ব্যতীত বাকী ১৪টি উপজেলা কমবেশী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারমধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে গোমতী নদীর অববাহিকার উপজেলা সমূহ।

অস্ট্রিয়া কুমিল্লা সমিতি বন্যার সাথে সাথেই কুমিল্লার বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের সাথে সার্বিক যোগাযোগ রেখে ত্রাণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করে আসছে। অস্ট্রিয়া কুমিল্লা সমিতির কার্যকরী কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মামুন হাসান ইউরো বাংলা টাইমসকে জানান, আজ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার যাদবপুরের বন্যাদুর্গত ২০০ শতাধিক পরিবার ও নাঙ্গলকোট উপজেলার তপোবন গ্রামের ১৫০টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী জরুরী ওষুধ বিতরণ করা হয়।

মনোহরগঞ্জ ত্রাণ বিতরণে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন এর তত্ত্বাবধানে কুমিল্লার মানবাধিকার সংগঠন ছায়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়াও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সহ সভাপতি শাহাদাত হোসেন জনির তত্ত্বাবধানে নাঙ্গলকোট উপজেলায় ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন জান্নাত ফাউন্ডেশন।

মামুন হাসান আরও জানান, হোমনা মানবিক ফাউন্ডেশনের ১৬ জন স্বেচ্ছাসেবক আজকের উক্ত দুইটি উপজেলায় ত্রাণ হিসাবে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণে বিশেষ সহযোগিতা করেন। তিনি আরও বলেন, যারা ত্রাণ বিতরণের তহবিলে আর্থিক সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহপাক উত্তম প্রতিদান দান করেন এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুমিল্লার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ত্রাণ কার্যক্রম অব্যাহত

আপডেটের সময় ০৬:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪