ভিয়েনা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১৯৪ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদ মাঠে ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় যুগ্ম সচিব ও ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় কাঠালিয়া একাদশ বনাম খুলনা একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে। প্রথমে টস জিতে কাঠালিয়া একাদশ ১৫ ওভারে ২০৬ রান করে পক্ষান্তরে খুলনা একাদশ ১৫ ওভার শেষে ২০৬ রান করলে ম্যাচ ড্র হয়। আলোক স্বল্পতার কারণে সুপার ওভার অনুষ্ঠিত না হওয়ায় টুনার্মেন্ট কর্তৃপক্ষ উভয় দলকে বিজয়ী ঘোষনা করেন। 
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র, সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, সহকারি কমিশনার মো. ইসতিয়াক হোসেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান আকনসহ অনেকে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাঠালিয়ায় ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেটের সময় ০২:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫